নিজেস্ব প্রতিবেদন: ডন আর নেই। ডন গরুমারার একটি গন্ডারের নাম।আজ সকালে নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগান এলাকার স্থানীয় বাসিন্দারা জঙ্গলে বয়স্ক গন্ডারের মৃতদেহটি দেখতে পায়।মৃতদেহ দেখার সাথে সাথে বনদপ্তর ও নাগরাকাটার পুলিশকে খবর দেওয়া হয়।গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও নিশা গোস্বামী ও বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান।নাগরাকাটা থানায় পুলিশও ঘটনাস্থলে পৌঁছান।
গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারীক নিশা গোস্বামী বলেছেন,ডন গরুমারা জঙ্গলের প্রসিদ্ধ গন্ডার ছিল।মৃতদেহ দেখে মনে হচ্ছে যে, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে।ডনের মৃত্যু কিভাবে হল সেটি ময়নাতদন্তের পরই বোঝা যাবে।

COMMENTS